Friday, May 15, 2026

জোকা ESI Hospital চত্বরে ব্যাগের ভিতর কী? ঘটনাস্থলে ফরেনসিক দল

Date:

Share post:

ভাগাড়ের মাংসের স্মৃতি উসকে জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital) চত্বরে ব্যাগের মধ্যে মিলল ব্যাগ ভর্তি মাংসপিণ্ড। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার, সাতসকালে চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে। মাংসপিণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Police)। মাংসপিণ্ড কোনও পশুর নাকি মানুষের- রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে।

জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital) চত্বরে ক্যান্টিনের পাশে একটি ব্যাগ নিয়ে কয়েকটি কুকুরকে টানাটানি করতে দেখা যায়। এদিন সকালে এই দৃশ্য দেখে এগিয়ে যান ক্যান্টিন কর্মীরা। দেখা যায়, ব্যাগের মধ্যে রয়েছে তিনটি বড় বড় মাংসপিণ্ড। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরাও। ব্যাগে মাংসপিণ্ডগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া মাংস কোনও পশুর। তবে মানুষে দেহাংশ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট মিললেই বিষয়টা স্পষ্ট হবে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...