Wednesday, June 24, 2026

অন্ধ্রের বার্ড ফ্লু নিয়ে সতর্ক বাংলা, ডিম-মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা রাজ্যের

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশ জুড়ে বার্ড ফ্লু (Bird Flu) নিয়ে বাড়ছে আতঙ্ক। কিন্তু বাংলায় আপাতত উদ্বেগের কিছু নেই বলেই শুক্রবার জানিয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। এদিন তিনি তাঁর বিভাগীয় অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য দফতর সঙ্গে আলোচনার পর জানান মুরগির মাংস এই মুহূর্তে বাংলায় স্বয়ংসম্পূর্ণ। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্ধ্রের তিন জেলা থেকে থেকে ডিম মুরগি আমদানিতে আগামী তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

শুধু অন্ধ্র নয় মহারাষ্ট্রের ছয় জেলা থেকেও বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছে। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর ইতিমধ্যেই সব পোল্ট্রি ফার্মগুলিকে সতর্ক করেছে। কোনও হাঁস বা মুরগির মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেলে সেই পোলট্রির তিন কিলোমিটারের মধ্যে নজরদারি বাড়াতে হবে। সরকারি যেসব খামার রয়েছে সেখানে প্রয়োজনীয় প্রতিষেধকের সঙ্গে কর্মীদের মুখে মাস্ক, হাতে গ্লাভস- সহ বিভিন্ন সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...