Friday, April 24, 2026

আইএসএল-এ জয়ে ফিরল ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে মহামেডানকে হারাল ৩-১ গোলে

Date:

Share post:

অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-৩ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবঙ্গলের হয়ে গোল গুলি করেন মহেশ, সল ক্রেসপো এবং ডেভিড । এই জয় পেলেও ইস্টবেঙ্গল রইল ১১তম স্থানে।

ম্যাচে এদিন প্রথম থেকে দাপট দেখায় অস্কার ব্রুজোর দল। কারণ এই ম্যাচ ছিল সম্মান রক্ষার লড়াই । তাই প্রথম থেকেই দাপট দেখায় লাল-হলুদ । যার ফলে ম্যাচের ২৭ মিনিট ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। বিষ্ণুর পাস থেকে প্রথম পোস্টে গোল করেন মহেশ। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে অস্কারের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে লাল-হলুদের দাপট। ম্যাচের ৬৩ মিনিটে মহেশের দুরন্ত ভলি কোনও মতে বাঁচিয়ে দেন মহামেডানের গোলকিপার পদম ছেত্রী। কিন্তু দুমিনিটের মধ্যে সাদা-কালো ব্রিগেডের ভুলে দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬৫ মিনিটে কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচ অস্কারের দল। ম্যাচের ৬৮ মিনিট এক গোল দেয় সাদা-কালো ব্রিগেড। ব্যবধান কমান মহামেডানের ফ্রাঙ্কা। তবে এরপর একের পর এক আক্রমণ চালায় মহামেডান । গোললাইন থেকে নিশ্চিত গোল বাঁচান আনোয়ার। তবে এরই মধ্যে আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। ইস্টবঙ্গলের হয়ে ৩-১ গোল করে ডেভিড। এই জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট দাঁড়াল লাল-হলুদের।

আরও পড়ুন- ঘোষিত আইপিএলের পূর্ণ সূচি, কবে কখন নামবে কেকেআর ? রইল নাইটদের সূচি

 

 

 

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...