Friday, May 15, 2026

মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ: বিধানসভায় প্রথম বক্তৃতা ৯ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কঠোর নির্দেশ আর পরিষদীয় নেতৃত্বের তৎপরতার পর বিধানসভায় (Assembly) তুমুল সক্রিয়  সরকারপক্ষের বিধায়করা। এদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনার প্রথমদিনে মোট ২৪ জন বক্তা অংশ নেন। এর মধ্যে ১৪ জনই সরকারপক্ষের। এছাড়াও এমন ৯ জন তৃণমূল বিধায়ক (TMC MLA) সোমবার বক্তব্য রাখেন, যাঁদের অতীতে কখনও বিধানসভায় বক্তৃতা দিতে দেখা যায়নি। এঁদের মধ্যে কয়েকজন সদ্য জয়ী বিধায়কও যেমন রয়েছেন, তেমন রয়েছেন অনেক পুরনো বিধায়কও।

নৈহাটির সনৎ দে, তালডাংড়ার ফাল্গুনী সিংহ বাবু, মধুপর্ণা ঠাকুর, করবী মান্না, অরিন্দম গুঁই এবং বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে জিতে আসা মুকুটমণি অধিকারী সোমবার প্রথম বক্তব্য রাখেন। এছাড়াও প্রথম বক্তার তালিকায় ছিলেন, শেখ রবিউল ইসলাম, সঙ্গীতা রায় এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। খোদ পরিষদীয় মন্ত্রী শোভনের চট্টোপাধ্যায় নতুন বিধায়কদের (TMC MLA) কাছে গিয়ে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁদের তালিম দিতে মাঠে নামতে দেখা যায় মানস ভুঁইয়ার মতো সংসদীয় রাজনীতিতে পোড় খাওয়া বক্তাদের।

সম্প্রতি পরিষদীয় দলের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী নীরব বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও দলীয় সূত্রে শোনা যাচ্ছিল। তৃণমূলের পরিষদীয় দলের তরফেও সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছিল। তারই ফল স্বরূপ এই সক্রিয়তা বলে মনে করা হচ্ছে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...