Wednesday, May 20, 2026

সাত মাসের শিশু কন্যাকে যৌন নির্যাতনে কী শাস্তি ‘দোষী’র? আজ নজর আদালতে 

Date:

Share post:

বড়তলা থানা এলাকার ফুটপাতে শুয়ে থাকার দুধের শিশুকে যৌন নির্যাতনে ঘটনায় দোষী সাব্যস্ত রাজীব ঘোষ (Rajib Ghosh) ওরফে গোবরা। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতায় চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। ‘বিরলতম’ ধর্ষণের ঘটনায় কী শাস্তি পেতে চলেছেন রাজীব, আজ সেই দিকে নজর গোটা বাংলার।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় ‘দোষী’ সঞ্জয়কে যখন শিয়ালদহ আদালত আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে ঠিক তখনই শহর কলকাতার বুকে সাত মাসের শিশুকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত রাজিবের কী ফাঁসি হবে? মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টের রায় দিকে তাকিয়ে রয়েছেন সকলে। গত বছর নভেম্বরের ৩০ তারিখে কলকাতার বড়তলা থানার অন্তর্গত এলাকার একটি ফুটপাত থেকে একটি সাতমাসের শিশুকে অপহরণের অভিযোগ ওঠে। পরে প্রায় ১০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে হয় শিশুটির শারীরিক পরীক্ষার পরে। চিকিৎসা ও পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে যৌন নির্যাতনের সত্যতা শারীরিক পরীক্ষায় প্রমাণিত হয়। কার্যত এই পাশবিক ঘটনা হতবাক করে দেয় চিকিৎসকদের।পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রাজীব ঘোষকে চিহ্নিত করা হয়। ঘটনার পরে নিজের ঝাড়গ্রামের বাড়িতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে রাজীব ওরফে গোরবা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পরে ডাক্তারি পরীক্ষা ও পুলিশের তথ্য প্রমাণে উঠে আসে এই বিরলতম কুকীর্তির জন্য দায়ী রাজীব ঘোষই। আজ তার সাজা ঘোষণা হওয়ার পালা।

Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...