Sunday, June 14, 2026

বীরভূমে আদিবাসী পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ট্যাংরা কাণ্ডের ছায়া এবার বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে। ঘর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের দুই নাবালকসহ তিন সদস্যের দেহ। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন এবং প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন মেলায় প্রাথমিক অনুমান খুন করা হয়েছে বাড়ির সদস্যদের। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে তদন্ত। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

বীরভূমের মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানার ম্যানেজার পাড়া এলাকায় দুই নাবালক সন্তানকে (রূপালি ও অভিজিৎ) নিয়ে থাকতেন ২৫ বছর বয়সি লক্ষ্মী মাড্ডি । তাঁর স্বামী কর্মসূত্রে দুর্গাপুরে রয়েছেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা দেখেন নিজের ঘরে খাটিয়ার উপর পড়ে রয়েছেন লক্ষ্মী ও রূপালি। তাঁদের দেহ কম্বল জড়ানো ছিল। খাটিয়ার নীচে মেলে অভিজিতের দেহ। এলাকাবাসীর অভিযোগ তিনজনকেই খুন করা হয়েছে। ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কোনও ভারী বস্তু দিয়ে আঘাতের ফলেই তিনজনের মৃত্যু হয়েছে। সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...