Thursday, May 14, 2026

ভাষা দিবসে শ্রদ্ধা “বাংলায় গান গাই“-এর স্রষ্টাকে, প্রতুলের নামে রাস্তা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন “আমি বাংলায় গান গাই“-এর স্রষ্টা বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukharjee)। শুক্রবার, বিকেলে দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে’ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চে দিনটি তাঁকেই উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতুলের স্ত্রী শর্বাণী মুখোপাধ্যায়কে আগলে নিজের পাশে বসান মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন ল্যান্সডাউন প্লেসের নাম হল প্রতুল মুখার্জি সরণি।

অনুষ্ঠানের শুরুতেই প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে নীরবতা পালন করা হয়। এরপরে তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গান “আমি বাংলায় গান গাই“ গেয়েছেন প্রিন্সিপল সেক্রেটারি বিবেক কুমার। বলতে উঠে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে প্রতুলের সম্পর্কে কথা বলেন। জানান, মৃত্যুর ৪৮ ঘণ্টা আগেও সঙ্গীতশিল্পীকে দেখতে গিয়েছিলেন। মমতা (Mamata Banerjee) বলেন,  “প্রতুলদা চলে গেলেন, ‘আমি বাংলায় গান গাই’ রয়ে গেল!” তাঁর প্রয়াণের ৪৮ ঘণ্টা আগে এসএসকেএমের আইসিইউতে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।” সেই দিনের কথা স্মরণ করে মমতা বলেন, “ওটাই আমার সঙ্গে প্রতুলদার শেষ দেখা। আমাকে দেখে চোখ খুলে তাকালেন। ইশারায় বুঝিয়ে দিলেন, দিন ফুরিয়ে এসেছে। আমি বললাম সুস্থ হয়ে উঠুন। আপনাকে আবার গান গাইতে হবে। তিনিও বুঝিয়ে দিলেন আর গাইতে পারবেন না। তবু আমার ক্ষীণ আশা ছিল, উনি হয়ত সুস্থ হবেন। তারপরেই ওনার প্রেশার কমতে শুরু করে। ডাক্তার জানালেন ওনার একটা ট্রমা কাজ করছে। এটাই আমার সঙ্গে ওনার শেষ কথা। পার্থিবজগতে উনি না থাকলেও আমাদের হৃদয়ে তিনি চিরজীবন থাকবেন।”

মঞ্চে প্রয়াত সঙ্গীতকারের ছবি রেখে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী, প্রতুলের স্ত্রী-সহ বিশিষ্টরা। মঞ্চে সদ্য দীর্ঘদিনের সঙ্গীকে হারনো সর্বাণী মুখোপাধ্যায়কে পরম মমতায় জড়িয়ে থাকেন মমতা।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...