Friday, April 24, 2026

রুশদির উপরে হামলায় ‘দোষী’ সাব্যস্ত হাদি , কারাবাসের মেয়াদ নিয়ে জল্পনা

Date:

Share post:

বুকারজয়ী লেখক সলমন রুশদির (Salman Rushdie) উপরে হামলায় দোষী সাব্যস্ত ২৭ বছরের হাদি মাতার (Haadi Matar)। বিচার প্রক্রিয়ায় রুশদির আইনজীবী জানিয়েছিলেন, নির্মমভাবে একাধিকবার ছুরির কোপ মারা হয় ৭৭ বছরের বর্ষীয়ান সাহিত্যিককে। অবশেষে ‘দোষী’ সাব্যস্ত হলেন হাদি, যদিও রায় সংরক্ষিত রেখেছে আদালত। আগামী ২৩ এপ্রিল নিউইয়র্ক কোর্টে (New York Court) সাজা ঘোষণা করা হবে।

২০২২ সালে নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দেওয়ার সময় আততায়ীর হাতে আক্রান্ত হন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। রুশদিকে উপর প্রাণঘাতী হামলা করেন ২৭ বছরের যুবক। মঞ্চে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দ্রুত হামলাকারীকে ঘিরে ফেলেন। এক চোখের দৃষ্টিশক্তি হারান লেখক, প্যারালাইসিস হয়ে যায় একটি হাতও। ভেন্টিলেশনে থাকতে হয় কিছুদিন। দীর্ঘ চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন সাহিত্যিক। অভিযুক্ত হাদি দীর্ঘ দিন আমেরিকার জেলে বন্দি ছিলেন। চলতি মাসে নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া শুরু হয়। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মনে করা হচ্ছে অন্তত ৩০ বছরের জেল ও জরিমানা হতে পারে রুশদির হামলাকারীর।

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...