Thursday, May 14, 2026

সিম ফেরৎ পেলেন না টালার প্রাক্তন ওসি, আদালতে আরজি কর মামলার তদন্তের রিপোর্টে পেশ CBI-এর

Date:

Share post:

নির্দেশমত সোমবার শিয়ালদহ আদালতে অভয়া ধর্ষণ-খুনে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করল সিবিআই। সেই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়েছে, বাজেয়াপ্ত করা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড তাঁরা এখনই ফেরত দেবে না। সিবিআই বলছে, মামলার তদন্তে ওই সিম কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সেটা এখনই ফেরত দেওয়া যাবে না।

এদিকে সোমবার আদালতে অভয়ার আইনজীবী জানান, সিবিআই তাঁদের সঙ্গে যোগাযোগ করছে না। তদন্তের অগ্রগতি জানতে পারছেন না বলে জানান নির্যাতিতার বাবা। এরপরই নির্যাতিতার বাবা-মায়ের দাবি উড়িয়ে সিবিআই জানায়, পুরো তদন্তের ব্যাপারে নির্যাতিতার পরিবারকে অবগত করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে ওই মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের কি কথা হয়েছে সেটা জানতে চায় সিবিআই। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। আর তার পরই টালা থানার প্রাক্তন ওসির সিম কার্ড বাজেয়াপ্ত করে সিবিআই।

আরও পড়ুন- ভিআইপির যাওয়ার জন্য সাধারণ মানুষকে আটকে রাখা যাবে না: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...