Wednesday, June 24, 2026

প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, শোকের ছায়া ক্রীড়া জগৎ-এ

Date:

Share post:

ফের ক্রীড়া জগত-এ শোকের ছাঁয়া। প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতী ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন ভারতী ঘোষ। তবে অবশেষে হার মানলেন তিনি। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বঙ্গরত্ন’ টেবিল টেনিস কোচ। শতাঁর হাত ধরে উঠে এসেছেন মান্তু ঘোষের মতো প্রথিতযশা টেবিল টেনিস খেলোয়াড়।

নিজে খেলার পাশাপাশি ছোটদের প্রশিক্ষণ দিতেন ভারতী ঘোষ। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতেন তিনি। আর্থিক ভাবে দুর্বল পরিবারের শিশুদের প্রশিক্ষণ দিতেন বিনা পারিশ্রমিকে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা ছোটদের খেলা শিখিয়েছেন প্রায় ৫০ বছর ধরে। প্রায় তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে ভারতী ঘোষের। তাঁদের অনেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেয়েছেন। তাঁর হাতে গড়া খেলোয়াড়দের অন্যতম মান্তু ঘোষ। তাঁর একাধিক ছাত্রছাত্রী প্যারালিম্পিক্সে পদক জিতেছেন। ভারতীয় দলের প্রাক্তন সদস্য মান্তু ঘোষ ভারতী ঘোষের মৃত্যুতে বলেন, ‘‘ভারতীদির প্রয়াণ ক্রীড়াজগতের অপূরণীয় ক্ষতি। ভারতীদির সব কিছুই ছিল তাঁর ছাত্রছাত্রীরা। আমার অভিভাবক ছিল। টেবিল টেনিস ছাড়া কিছু বুঝত না।“

টেবিল টেনিসে অবদানের জন্য ভারতী ঘোষকে রাজ্য সরকার ২০১৯ সালে ‘বঙ্গরত্ন’ সম্মান দেয়। রাজ্যের ক্রীড়া দফতর ২০২১ সালে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে ভারতী ঘোষকে। গত ২০ ফেব্রুয়ারি তাঁর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার ব্যবস্থা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর উদ্যোগেই ভারতীকে ভর্তি করানো হয় মাটিগাড়ার নার্সিংহোমে।

আরও পড়ুন- তাঁর গোলেই লিগ-শিল্ড জয় বাগানের, মোহনবাগানকে ভারতসেরা করে কী বললেন পেত্রাতোস ?

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...