Saturday, June 6, 2026

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত’, বিস্ফোরক অভিযোগ কামিন্সের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বাড়তি সুবিধা হচ্ছে ভারতকে। এমনটাই বিস্ফোরক অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স। গোড়ালির চোটের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না কামিন্স । কামিন্সের বক্তব্য, নিশ্চিতভাবেই টিম ইন্ডিয়া বাড়তি সুবিধা পাচ্ছে।

এই নিয়ে কামিন্স বলেন, “ শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এতে আমি খুশি। কিন্তু নিঃসন্দেহে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। একই মাঠে খেলা অবশ্যই সুবিধার। এমনিই ভারত যথেষ্ট শক্তিশালী, তার উপর আবার একই মাঠে খেলা। সেটা টিম ইন্ডিয়াকে এগিয়ে দিচ্ছে।“ চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলছে দুবাইয়ে। এ পর্যন্ত এই টুর্নামেন্টে দুটি ম্যাচে সেখানে টিম ইন্ডিয়াকে খেলতে হয়েছে। দুটি ম্যাচই তারা অনায়াসে জিতে গিয়েছে।

শুধু কামিন্স নয়, ক্রিকেট মহলের একাংশের অভিযোগ, সব ম্যাচে দুবাইয়ে খেলা মানে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। তাদের মতে দুবাইয়ের পরিস্থিতি ভারতের জন্য মানানসই। তার উপরে আবার নিয়মিত দুবাই স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। সেই অভিযোগেই যেন সিলমোহর দিলেন প্যাট কামিন্সও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। সেমিফাইনালও নিশ্চিত। এরই মধ্যে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার দল।

আরও পড়ুন- ‘বিরাট ভাগ্যবান আউট হননি, নাহলে হাফ সেঞ্চুরিও করতে পারত না’, বললেন গাভাস্কর

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...