Friday, June 5, 2026

অনুশীলনে নেমেই ব্যাট হাতে তান্ডব মাহির, রইল সেই মুহুর্ত

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। আর ২৩ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। আর সেই প্রস্তুতিতে নেমে পড়ল সিএসকে। আর প্রথম দিনের অনুশীলন দেখলে একটা কথাই মাথায় আসবে। আর তা হল মাহি মার রাহা হ্যায়। হ্যাঁ , সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুশীলনের প্রথম দিনের ছবি দেখলে এই কথাটাই মাথায় আসবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলছেন ধোনি। মনে করা হচ্ছে এটাই আইপিএল-এ শেষ বছর মাহির। তবে ব্যাট হাতে দেখে তা বোঝার উপায় নেই। শুক্রবার থেকে ১০ দিনের প্রস্তুতি শিবির শুরু করেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অনুশীলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ও অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কোচ স্টিফেন ফ্লেমিং এখনও অবধি শিবিরে না এলেও স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের তত্ত্বাবধানেই অনুশীলন সারেন ক্রিকেটাররা। আর সেখানেই ব্যাট হাতে তান্ডব চালালেন চেন্নাই থালা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রাক মরশুম শিবিরের প্রথম দিনের ভিডিও শেয়ার করেছে। আর সেখানে দেখা যাচ্ছে, নেটে প্রথমে দু’চারটি বল ডিফেন্ড করার পর, হাত খুলে মারতে শুরু করেন ধোনি। স্পিনারদের মুখোমুখি হলে তাদের অধিকাংশ বল বাউন্ডারির বাইরে পাঠান মাহি। ধোনির এই অনুশীলন নজর কেড়েছে সিএসকে সমর্থকদের।

আরও পড়ুন- জয় হাতছাড়া মহামেডানের, লিগ টেবিলে কতটা সুবিধা পেল লাল-হলুদ?

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...