Monday, April 27, 2026

পানাগড়-মৃত্যুকাণ্ডে নয়া মোড়! বারবার বয়ান বদলে গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক

Date:

Share post:

যতদিন যাচ্ছে তত নয়া মোড় নিচ্ছে পানাগড়ে (Panagarh) তরুণী মৃত্যুর ঘটনা। প্রথমে যেটিকে শ্লীলতাহানির অভিযোগ বলা হচ্ছিল, সেটাই এখন গাড়ির রেষারেষিতে দুর্ঘটনায় মৃত্যু বলে মনে করা হচ্ছে। আর সেই অভিযোগে এখন গ্রেফতার হলেন মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (Sutandra Chatterjee) গাড়িচালক রাজদেও শর্মা। সুতন্দ্রার মায়ের অভিযোগে সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে। এর আগে অপর গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ (Police)।

২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, নৃত্যশিল্পী সুতন্দ্রা। সুতন্দ্রার (Sutandra Chatterjee) সহযাত্রীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি করে কয়েকজন মত্ত যুবক সুতন্দ্রাদের নীল গাড়িটিকে তাড়া করে। বার বার ধাক্কা দেন। তার জেরেই গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। কিন্তু পুলিশের কাছে এই বয়ান দেননি তাঁরা। শুধু তাই নয়, সিসিক্যামেরা ফুটেজে দেখা যায়, সাদা গাড়িকেই তীব্র বেগে তাড়া করছিল সুতন্দ্রাদের গাড়ি।

পুলিশ CCTV ফুটেজ প্রকাশ করার পরেই ফের বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক রাজদেও। বলেন, ম্যাডামের কথাতেই তীব্র বেগে গাড়ি ছুটিয়েছিলেন তিনি। তার জেরেই দুর্ঘটনা।

প্রথম থেকেই ‘ইভটিজিং’-এর তথ্য খারিজ করে পুলিশ। রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা বলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেন পুলিশ সুপার। এর পর আরও ফুটেজ প্রকাশ্যে আনে পুলিশ। তখন রাজদেও দাবি করেন, “সাদা গাড়িটা প্রথমে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। তখন ম্যাডামই বলেছিল ওই গাড়িটার পিছনে ধাওয়া করতে। জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে যায় ওদের গাড়িটা। ম্যাডামের কথায় আমি লোকাল রোডে গাড়ি নামাই। গাড়ির গতিবেগ প্রায় ১০০ ছিল। আমি সামলেই নিতাম। কিন্তু ওই টয়লেটটায় ধাক্কা লেগে উল্টে গিয়েছিল আমাদের গাড়িটা।“
আরও খবরট্যাংরার ছায়া হালতুতে! একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বার বার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় ১ মার্চ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে বলেন, সুতন্দ্রা এবং বাবলুর গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই তদন্তের আওতায় আনা হোক। তাঁর অভিযোগের ভিত্তিতেই ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে রাজদেওকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ১০৫,১২৫(এ), ২৮১,৩২৪(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...