Saturday, April 18, 2026

যক্ষায় আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু ‘ব্যান্ডিট কুইন’ কুসমা নাইনের

Date:

Share post:

যক্ষা আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশ- মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকার একসময়ের ত্রাস কুসমা নাইনের (Kusma Nain)। ‘ব্যান্ডিট কুইন’ নামে পরিচিত কুসমা ১৫ জন মৎস্যজীবীকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছিলেন। সম্প্রতি তাঁর যক্ষ্মা ধরা পড়ে। কুসমাকে গত ১ ফেব্রুয়ারি স্থানীয় ভীমরাও আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি ঘটলে তাঁকে সাইফাই মেডিক্যাল কলেজে (Saifai Medical College) নিয়ে যাওয়া হয়। শনিবার লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (Sanjay Gandhi Post Graduate Institute of Medical Science) তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ফুলন দেবীর মতোই ‘ব্যান্ডিট কুইন’ নামে পরিচিত চম্বল দস্যু কুসমা একসময় রামেশ্বর ওরফে ফক্কর গ্যাং-এর সদস্য ছিলেন। ২০০৪ সালের ৮ জুন কুসমা-সহ তাঁদের দলের সকলেই আত্মসমর্পণ করলে ব্যান্ডিট কুইনের কুড়ি বছরের কারাবাসের সাজা হয়। সেই শাস্তি ভোগ করার সময় তাঁর যক্ষা ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে কুসমাকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে গিয়েও বাঁচানো যায়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেল সুপার কুলদীপ সিং। তিকরি গ্রামে কুসমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

 

 

Related articles

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...