Wednesday, May 13, 2026

রোহিতের ব্যাটিং-এ খুশি নন গাভাস্কর, ফাইনালের আগে দিলেন বিশেষ পরামর্শ

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড। তবে দল ফাইনালে উঠলেও , ব্যাট হাতে এখনও দাপট দেখাতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এখনও পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়কের রান চার ম্যাচে মাত্র ১০৪। আর রোহিতের এই পারফরম্যান্সে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, নিজের ব্যাটিংয়ের দিকে মন দেওয়া উচিত রোহিতের।

এক সাক্ষাৎকারে গাভস্কর বলেন, “নিজের ব্যাটিংয়ের দিকে মন দেওয়া উচিত রোহিতের। ক্রিজে নেমে আগ্রাসী খেলা এক জিনিস। কিন্তু নিজেকে অন্তত ২৫-৩০ ওভার ক্রিজে রাখাটাও দরকার। এ ধরনের ইনিংস ম্যাচ জেতায়। গত দু’বছর ধরে একই দৃষ্টিভঙ্গি নিয়ে খেলছে রোহিত। বিশ্বকাপের সময় থেকে এটা শুরু হয়েছে। সেটাই চলে আসছে। সফল হয়েছে ঠিকই, তবে ওর যা প্রতিভা, সেই অনুযায়ী খেলতে পারেনি। ওর শটের যা বৈচিত্র, তা অনেক ক্রিকেটারের মধ্যেই নেই।“

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ খেলার সৌন্দর্য, দর্শকদের পছন্দ মাথায় রেখেই বলছি, যদি রোহিত ২৫ ওভার ব্যাট করে তাহলে ভারত ১৮০-২০০ রান তুলতে পারে। যদি তার মধ্যে দুটো উইকেটও হারায়, তাহলেও ওরা ৩৫০ রানে পৌঁছোতে পারবে। ও কি নিজে ২৫-৩০ রান করে খুশি? কখনওই হওয়া উচিত নয়। ওর উদ্দেশে আমার পরামর্শ, যদি সাত-আট ওভারের বদলে ক্রিজে অন্তত ২৫-৩০ ওভার টিকে থাকে তাহলে অনেক বেশি প্রভাব ফেলতে পারবে।“

আরও পড়ুন-কিউইদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে চিন্তায় টিম ইন্ডিয়ার কোচ গম্ভীর 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...