Wednesday, May 13, 2026

রোগী কোমায়, ICU থেকে বেরিয়ে মধ্যপ্রদেশের হাসপাতালের পর্দাফাঁস যুবকের!

Date:

Share post:

আইসিইউ-তে (ICU) ভর্তি রোগীকে কোমায় (coma) আচ্ছন্ন বলে পরিবারের থেকে বিপুল টাকা শোষণের অভিযোগ ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সেই রোগীই আইসিইউ থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিলেন তিনি সম্পূর্ণ সজ্ঞানেই রয়েছেন। পরে সরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও স্বীকার করে নেয় বেসরকারি হাসপাতালের মিথ্যাচারিতা। তবে নিজেকে সজ্ঞানে থাকার প্রমাণ দিতে যুবক ও তার পরিবারকে রীতিমত হাসপাতালে রঙ্গমঞ্চ তৈরি করতে হয়, যে ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হয় সোশ্যাল মিডিয়ায়।

মধ্যপ্রদেশের রতলামের (Rathlam) মোতিনগরের বাসিন্দা বান্টি মারামারিতে আহত হন। তাকে রতলামের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে তাকে ইন্দোরে (Indore) রেফার করা হয়। পরিবার ইন্দোর পর্যন্ত না নিয়ে গিয়ে রতলামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছাতেই চিকিৎসক জানান, বান্টি কোমায় চলে গিয়েছে। তাকে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করা হয়েছে।

এরপরই পরিবারের কাছে ২ লক্ষ টাকা দাবি করে বেসরকারি হাসপাতাল। বান্টির স্ত্রীয়ের কাছে ৪০ হাজার টাকা ছিল। সেই টাকা সে হাসপাতালে জমাও দেয়। কিন্তু তাকে আইসিইউ-তে বান্টিকে দেখতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই সন্দেহ জাগে তার মনে। কোনও মতে আইসিইউ-তে (ICU) ঢুকে স্ত্রী দেখে বান্টিকে কয়েকজন কর্মী বেঁধে রেখেছে। স্ত্রীর সাহায্যে অপারেশনের কাঁচি (scissor) দিয়ে ভয় দেখিয়ে কোনওমতে বেরিয়ে আসে বান্টি ও তার স্ত্রী।

এরপরই হাসপাতালের বাইরে হুলুস্থুলু পরিবেশ তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা দেখেন ক্যাথিডার পরা, নাকে শ্বাস রাইল্স টিউব ঢোকানো অর্ধনগ্ন এক যুবক ছুটে আসে হাসপাতালের বাইরে। সে চিৎকার করে বলতে থাকে কীভাবে তাকে জোর করে বেঁধে রেখে কোমায় (coma) আচ্ছন্ন বলে দাবি করা হয়। এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি মধ্যপ্রদেশ (Madhyapradesh) প্রশাসন। তবে মেডিক্যাল কলেজে বান্টিকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে সে কোমায় আচ্ছন্ন নয়।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...