Thursday, February 26, 2026

পার্কিং নিয়ে বচসা, খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যু ক্যাব চালকের

Date:

Share post:

যাদবপুর থানার অন্তর্গত বিজয়গড় (Bijaygarh) এলাকায় গণপিটুনির জেরে মৃত্যু অ্যাব ক্যাব চালকের (cab driver allegedly lynched to death)। গত বুধবার রাতে পার্কিং নিয়ে সমস্যার জেরে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা হয় জয়ন্ত নামের ওই চালকের। জানা যায়, লালকা মাঠের কাছে পার্কিংয়ের সময় একটি স্কুটারে ধাক্কা মারে ক্যাবটি। এরপর ওখানে থাকা পাঁচ জন যুবক তাঁকে মাটিতে ফেলে মারধর শুরু করেন বলে অভিযোগ। সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার সকালে জয়ন্তর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। অভিযুক্তদের খোঁজ করছে যাদবপুর থানার পুলিশ । ইতিমধ্যেই পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলার রুজু করা হয়েছে।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...