Wednesday, June 24, 2026

তৃণমূল নেতাকে মারধর করে তাঁর নামেই ধর্ষণের অভিযোগ! নারায়ণগড়ে তদন্তে পুলিশ

Date:

Share post:

স্থানীয় সমস্যার মীমাংসা করতে এসে তৃণমূল নেতার নামেই ধর্ষণের অভিযোগ দায়ের করে ফায়দা তোলার অভিযোগ। ঘটনায় পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) নারায়ণগড়ে দুটি অভিযোগ দায়ের হয়। পুলিশ দুটি অভিযোগের তদন্ত শুরু করেছে। অন্যদিকে আইনিভাবে অভিযোগের তিরে থাকা নেতার অভিযোগ প্রমাণ হলে দলীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের (Narayangarh) মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মী সিটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন স্থানীয় এক মহিলা। পাল্টা লক্ষ্মী সিটের দাবি, “একটি বিষয়ে মীমাংসার জন্য দু’জন মহিলা এবং এক যুবক পার্টি অফিসে (party office) আসে। আলোচনা চলার সময় হঠাৎই ওই যুবক আমাকে মারধর করে। যুবকের সঙ্গে ছিলেন তার মা এবং ওই মহিলা। মারধর করার পর ওই যুবক ভিডিও করতে শুরু করে, আপনি ধর্ষণ করলেন কেন? আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

তৃণমূল নেতা লক্ষ্মী সিটের অভিযোগের ভিত্তিতে নারায়ণগড় (Narayangarh) থানার পুলিশ পীযূষ ভুঁইয়া নামে এক যুবককে গ্রেফতার (arrest) করেছে। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “আইন আইনের পথে চলবে। আমাদের কাছে অভিযোগ এলে এবং ঘটনার সত্যতা খুঁজে পেলে, আমরা দলীয়ভাবেও ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেব।” জেলা পুলিশ সুপার (SP) ধৃতিমান সরকার বলেন, “দু’পক্ষের তরফেই অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করা হয়েছে।”

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...