Sunday, May 17, 2026

এবার দোল ও হোলি উপলক্ষ্যে বসন্তোৎসব করছে রাজ্য সরকার, ধনধান্যে থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রঙের পার্বণ আসন্ন। রাজ্য সরকারের উদ্যোগে দোল ও হোলি উপলক্ষ্যে বুধবার, ১২ মার্চ আয়োজিত হতে চলেছে বসন্ত উৎসব।(Basanta Utsab) । ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে বসন্তের উদযাপন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মন্ত্রী-জনপ্রতিনিধি-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।

ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার সর্বধর্ম সমন্বয়ের বার্তাই দেওয়া হবে। দোল উদযাপনের পাশাপাশি ধনধান্যে ওই অনুষ্ঠানে হোলি উৎসব ও ডান্ডিয়া নাচের আয়োজনও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া ‘নীল দিগন্তে ফুলের আগুন লাগল’ গানের মধ্যে দিয়ে উৎসবের(Basanta Utsab)সূচনা হবে। তারপরে একে একে নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন শিল্পীরা।

এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও উদ্যোগে বসন্তোৎসবের(Basanta Utsab)আয়োজন করেছে রাজ্য সরকার। রঙের এই উৎসবে থাকবে শান্তি ও সম্প্রীতি, বাংলার ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির বার্তা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...