Monday, June 22, 2026

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের বিরতি! বড় ঘোষণা হোয়াইট হাউসের

Date:

Share post:

অবশেষে থামতে চলেছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war)! ট্রাম্প -পুতিন (Donald Trump And Vladimir Putin) বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস (White House)। বিবৃতি জারি করে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যে রক্তক্ষয়ী যুদ্ধের জেরে রাশিয়া এবং ইউক্রেন দুদেশেরই অপূরণীয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টার টেলিফোনিক কথাবার্তায় পুতিন এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন বলে জানা গেছে। আপাতত পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া (Russia)। যদিও এটা যুদ্ধ বিরতি নাকি সাময়িকভাবে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপের পর ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে সায় দিয়েছে রাশিয়া।আগামী এক মাস পরিস্থিতি দেখে নিতে চায় মস্কো। সূত্রের খবর ফোনে আলোচনা চলাকালীন ট্রাম্প পুতিনকে বলেন, এই যুদ্ধের ফলে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে সেটা উদ্বেগজনক। কারণ এই শক্তিকে মানবকল্যাণের কাজে ব্যবহার করা যেত। যদিও রাশিয়া এখনই সম্পূর্ণরূপে যুদ্ধ বিরামের পথে যেতে চাইছে না। আগামী একমাস পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুতিনের সঙ্গে কথা বলার পরে মার্কিন প্রেসিডেন্ট এবার ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার তোড়জোড় শুরু করেছেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...