Thursday, May 14, 2026

OBC-র শংসাপত্র মামলা মিটলেই রাজ্যে ২-৩ লাখ কর্মসংস্থান: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিয়োগ নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। OBC-র শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বুধবার বিধানসভায় তিনি ঘোষণা করেন, রাজ্যে ২-৩ লাখ কর্মসংস্থান তৈরি হবে।

অন্যান্য অনগ্রসর শ্রেণি শংসাপত্র সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায়, ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে। এর জন্য ৩ মাস সময় লাগবে বলে আবেদন জানায় রাজ্য। সেইমতো রাজ্যকে ৩ মাস সময় দেয় সুপ্রিম কোর্ট।
আরও খবর: স্বাস্থ্যে দেশের সেরা বাংলা: বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট (Supreme Court) ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে। খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় ২-৩ লক্ষ নিয়োগ হবে।“ এর পরেই মামলা করে রাজ্যে নিয়োগ প্রক্রিয়াকে আটকে রাখা নিয়ে ফের সরব হন মমতা। কারো নাম না করে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না।“

এর পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, OBC-র শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...