Tuesday, June 23, 2026

এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা! দুদিন ধরে ইডি-র তলব লালু প্রসাদের পরিবারকে

Date:

Share post:

বিহার নির্বাচনের আগে বাংলার মতোই বিরোধীদের এজেন্সির (central agency) ভয় দেখিয়ে চাপে রাখার কৌশলে বিজেপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে মুখ পুড়ছে নীতীশ কুমারের (Nitish KUmar)। ২০২৫-এ নির্বাচনের আগে বেগতিক দেখে বিরোধী আরজেডি-র (RJD) উপর এজেন্সি দিয়ে চাপ প্রয়োগের কৌশলে জোটসঙ্গী বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারের সব সদস্যকে দুদিন ধরে লাগাতার জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)।

মঙ্গলবার ইডির (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও পুত্র তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap Yadav)। ৪ ঘন্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপরেও নিস্তার মেলেনি। বুধবার তলব করা হয় লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। টানা চারঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানো হয়। লোকসভা নির্বাচনের আগেও এভাবেই বারবার হয়রান করা হয়েছিল আরজেডি (RJD) প্রধান লালুকে।

লালুর পরিবারের প্রত্যেকের সম্পত্তি বাড়ি সংক্রান্ত প্রশ্ন নিয়ে যথাযথ উত্তর পেশ করেন রাবড়ি দেবী (Rabri Devi) থেকে লালু। আরজেডি (RJD) নেতৃত্বের কথায়, যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠিয়েছে ততবারই তাঁদের নেতারা সহযোগিতা করেছেন। এরপরেও সহযোগিতা করা হবে। সেখানে তাঁদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, বিজেপি বিহার বিধানসভা নির্বাচনকে (Assembly Election) টার্গেট করেছে। তারা চাইছে যে কোনও প্রকারে লালু প্রসাদ যাদবকে সমস্যায় ফেলতে, যাতে তিনি নির্বাচনে বাইরে না বেরোতে পারেন। এভাবে বিজেপি কত দিন নিজেদের মুখ রক্ষা করতে পারবে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...