Sunday, May 17, 2026

বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠক 

Date:

Share post:

বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল জেলা কোর কমিটির বৈঠক। দেউচা-পাঁচামি কয়লাশিল্প নিয়ে বৈঠক থাকায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ। বৈঠকে কমিটির সদস্যরা দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি জানান, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যার মধ্যে অন্যতম ভোটার কার্ড সংক্রান্ত রাজ্য নেতৃত্বের নির্দেশে সুপারভাইজার নিয়োগের বিষয়।

কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি আরও জানান, পরবর্তী কোর কমিটির বৈঠক সিউড়িতে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে বিরোধীদের মোকাবিলা করার জন্য প্রাথমিক পদক্ষেপগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দলের কিছু পরিকল্পনা প্রকাশ্যে আনা সম্ভব নয়, বলেও জানান তিনি। তিনি নিশ্চিত করেন, আগামী দিনে জেলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে দলের কৌশল বুঝতে পারবেন।

আরও পড়ুন- দুর্ঘটনায় মৃত্যু যাত্রীর! রেল পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...