Wednesday, June 24, 2026

রাজস্থানের কাছে ম্যাচ হারতেই ধোনিকে খোঁচা সেহবাগের

Date:

Share post:

গতকাল রাজস্থান রয়্যালসের কাছে হারের ফলে আইপিএল-এ টানা দু’ম্যাচে হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের পর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের কাছে হারের মুখ দেখে সিএসকে। আর চেন্নাই হারতেই বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে প্রশ্ন উঠছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে। কারণ চলতি আইপিএল-এ কখনও তিনি নামছেন ৯ নম্বরে, কখনও-বা ৭ নম্বরে। আর দুটো ম্যাচেই রান তাড়া করে জিততে পারেনি। আর এই হারের পর ধোনিকে খোঁচা ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের।

চেন্নাইয়ের হারের পর সেহবাগ বলেন, “ ২ ওভারে ৪০ রান করা কঠিন কাজ। যত বড় ক্রিকেটার থাক না কেন, কাজটা কঠিন। দুয়েকবার হতে পারে। ধোনি একবার অক্ষর প্যাটেলের ওভারে ২৪-২৫ রান তুলেছিল, আরেকবার ইরফান পাঠানের ওভারে ১৯-২০ রান তুলেছিল। কিন্তু এক-দুটো ম্যাচের বাইরে আর কোনও উদাহরণ মনে আছে কি? গত পাঁচ বছরে সিএসকে ১৮০-র উপরে রান তাড়া করতে পারেনি।“

গতকাল প্রথমে ব্যাট করে ১৮২ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় সিএসকে। এদিকে এই হারের কারণ হিসাবে দলের ওপেনিং ব্যাটিং লাইনকেই তুলে ধরলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। সিএসকে অধিনায়ক বলেন, “গত কয়েক বছরে তিন নম্বরে অজিঙ্ক রাহানে খেলত। মিডল অর্ডার সামলে রাখত অম্বাতি রায়ডু। তাই আমরা ভেবেছিলাম, এই মরশুম থেকে আমি মিডল অর্ডারে খেলব। কারণ, যে রকম পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী খেলতে হবে। ওপেন করতে নেমে ত্রিপাঠী দ্রুত রান করবে। সে যাই হোক, প্রতিটা ম্যাচেই আমাকে শুরুর কয়েক ওভারেই নামতে হচ্ছে। আমরা নিলামের সময় ঠিক করে নিয়েছিলাম, আমার ভূমিকা হবে ইনিংস ধরে খেলা। কিন্তু সেটা হচ্ছে না। ওপেনিং জুটি রান তুলতে না পারায় বড় রান করতে সমস্যা হচ্ছে।“

আরও পড়ুন- ইদের দিনে জমিয়ে বিরিয়ানি রান্না রিঙ্কুর, ভিডিও পোস্ট কলকাতার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...