Thursday, June 4, 2026

জালে স্বামী, দু মাস পর হরিদেবপুরে বধূ খুনের কিনারা পুলিশের

Date:

Share post:

শেষ পর্যন্ত হরিদেবপুরে গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ৷মাস দুয়েক আগের ঘটনা।স্ত্রীকে খুন করে গা ঢাকা দেয় গৃহবধূর স্বামী কার্তিক দাস।দু মাস বেপাত্তা থাকার পর শহরে ফিরতেই পুলিশের জালে অভিযুক্ত।পুলিশি জেরায় ধৃতের দাবি, স্ত্রী একাধিক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷তাই আক্রোশে তাকে সে খুন করেছে।

ঘটনার সূত্রপাত গত ২৩ জানুয়ারি। হরিদেবপুর থানা এলাকার ডায়মন্ড পার্কে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের পরই বেপাত্তা হয়ে যায় গৃহবধূর স্বামী কার্তিক৷ মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে কার্তিকের বিরুদ্ধে হরিদেবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়৷ নিয়ম অনুযায়ী, অভিযুক্তের নাম, ছবি প্রকাশ করে তার নামে পুরস্কারও ঘোষণা করে পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রথমে গাড়ি চালাতেন কার্তিক৷ কিন্তু বছর খানেক আগে এক চোখের দৃষ্টিশক্তি চলে যায়। তারপর থেকে বাঁচার তাগিদে ভিক্ষাবৃত্তি তার পেশা হয়ে ওঠে। জেরায় অভিযুক্ত জানিয়েছে, স্ত্রীকে হত্যার পর গত দু মাস ধরে মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কটকের মতো বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করে সে৷ রবিবার হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামে কার্তিক৷ এর পরই গোপন সূত্রে খবর পায় পুলিশ। রাতেই হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...