Sunday, May 17, 2026

বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা, নিশানায় সূর্যকান্ত- বিশ্বনাথ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক- অশিক্ষক কর্মী চাকরি হারানোর পর যখন তৃণমূল সরকারকে অসহায়দের পাশে থাকার চেষ্টা করছে, তখনই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসা আর অপপ্রচারের রাজনীতি করছে রাম- বাম, তখনই বামফ্রন্ট আমলের এক নিয়োগ দুর্নীতির মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সিপিএম (CPIM)আমলে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দমদমের এক বাসিন্দা আদালতে মামলা করেছেন। নিজের স্ত্রী সহ আরও কয়েকজন এর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, বাম নেতা হলেন সূর্যকান্ত মিশ্র (Suryakant Mishra)এবং বিশ্বনাথ চৌধুরী অবৈধভাবে চাকরি দিয়েছেন বলেই মামলা দায়ের করা হয়েছে।

মামলাকারী দাবি করেছেন ২০০৬ সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। ২০০৬ সালের নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিরা এই কাজের যোগ্য। যারা স্নাতক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন তাঁর এই কাজে যোগ দিতে পারবেন না। কিন্তু মামলাকারীর স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরির জন্যে আবেদন করেছিলেন। শুধু তাই নয়, নিয়মবিরুদ্ধ নিয়োগ হয় এবং তার স্ত্রী সহ আরও কয়েক জন চাকরিপ্রার্থী দুই সিপিএম নেতার সাহায্য চাকরি পান। তিনি জানান চাকরি প্রাপক সকলেই সিপিএম–সমর্থক পরিবারের সদস্য। তিনি বাম আমলের এই দুর্নীতির বিরোধিতা করে ২০১৮, ২০২২ এবং ২০২৫ সালে শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী, পুলিশ-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তবে সুরাহা না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এফআইআর করার দাবিতে ও সিআইডি তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি।

 

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...