Monday, June 1, 2026

বড় জমায়েতে শর্তসাপেক্ষে অনুমতি! ভাঙড়ে পরিদর্শনের পর জানালেন নগরপাল মনোজ ভার্মা

Date:

Share post:

ওয়াকফ আইনের প্রতিবাদে গত সোমবার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ভাঙড়ের শোনপুর বাজারে। বৃহস্পতিবার দুপুরে সেই শোনপুর বাজার সরেজমিনে পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড় ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখান থেকে কমিশনার উত্তর কাশীপুর থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আপাতত কোনও বড় জমায়েতের ক্ষেত্রে খুব সতর্কভাবে অনুমতি দেওয়া হবে। খুব বড় জমায়েতের ক্ষেত্রেই আমরা বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। কারণ, যারা জমায়েত আয়োজন করছে, একটা সময় পর জমায়েতের উপর তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই বড় জমায়েতের ক্ষেত্রে কত লোক হচ্ছে, কোত্থেকে লোক আসছে, যেখানে জমায়েত হবে সেই জায়গাটা কতটা সেনসিটিভ, সবদিক খতিয়ে দেখেই অনুমতি দেওয়া হবে।

নগরপাল আরও জানিয়েছেন, ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই পুলিশের তরফে আপাতত এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরবর্তীকালে টাইম টু টাইম রিভিউ হবে। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ নেই। ছোটখাটো অনুষ্ঠান হচ্ছেই। কোনও সমস্যা হয়নি। তবে বড় জমায়েতের ক্ষেত্রে প্রতিটি বিষয় খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। উত্তর কাশীপুর থানায় এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ভাঙড়ে অশান্তি ছড়ানোর সঙ্গে জড়িত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। মঙ্গলবার রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- শীর্ষ আদালতের ক্ষমতা-এক্তিয়ার নিয়ে প্রশ্ন! উপরাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কল্যাণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...

মারলে মারবে, গ্রেফতার হব: অনুমতি না পেলেও পথে নামার ডাক তৃণমূল সুপ্রিমোর

মঙ্গলবার আমি কর্মসূচিতে যাব। অনুমতি না দিলে দেবে না! রাস্তায় বসব। গ্রেফতার করলে করবে। আমাকে বাংলায় গণতান্ত্রিক আন্দোলন...

সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! ‘অসুস্থ’ অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে...