Friday, June 19, 2026

দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছাবার্তা-ফুল পাঠালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দেবস্মিত মুখোপাধ্যায়

বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে। শুক্রবার, সকাল থেকে সাজো সাজো রব নিউটাউনে দিলীপের বাড়িতে। আসছেন বিজেপি (BJP) নেতৃত্ব। তার মধ্যেই শুভেচ্ছাবার্তা ও ফুলের স্তবক পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজনৈতিক সৌজন্য বরাবরই বজায় রাখেন মমতা। নিজের দল হোক বা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, বিশিষ্টজন- সবার ক্ষেত্রেই শুভেচ্ছা জানাতে ভোলেন না বাংলার মুখ্যমন্ত্রী। দিলীপ-রিঙ্কুর বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। গোধূলি লগ্নে বিয়ের আগে দুপুরে নিউটাউনের বাড়িতে পৌঁছল মমতার (Mamata Banerjee) শুভেচ্ছাবার্তা।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশ্ববাংলার লোগো বসানো খামে অফিসারেরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে দিলীপের কাছে পৌঁছোন। সঙ্গে মিষ্টি ও পুষ্পস্তবক পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ।

Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...