Wednesday, June 24, 2026

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চলল গুলি, গ্রেফতার ৪

Date:

Share post:

রোগীর পরিজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিবাদে দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি হাসপাতালে চলল তিন রাউন্ড গুলি। হতাহাতের কোনও খবর নেই তবে আতঙ্কিত অন্যান্য রোগী ও তাঁদের পরিবার। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চিকিৎসায় গাফিলতি অভিযোগ তুলে হাসপাতালের এক রোগীর পরিবারের লোকেরা গুলি চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে পথ দুর্ঘটনায় আহত হয়ে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল নামে এক ব্যক্তি বৃহস্পতিবার থেকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর পরিবারের সদস্যদের দাবি, গুরুতর অবস্থায় ভর্তি করা সত্ত্বেও রোগীর যথাযথ চিকিৎসা করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনও যোগাযোগই করেনি। যদিও চিকিৎসকরা বলছেন তাঁরা পেশেন্টকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু রোগীর পরিবার তা শোনেনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাসুদেব পালের পরিবারের লোকজন একসঙ্গে ওয়ার্ডে ঢুকে চিকিৎসকের সঙ্গে দেখা করার জন্য জোর জবরদস্তি করতে থাকে। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি বচসা শুরু হয়।বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। এরপর পুলিশের সামনেই এক ব্যক্তি শূন্যে তিন রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। কারোর আঘাত না লাগলেও ঘটনা জেনে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর থানার (Durgapur Police) বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রসহ তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা নামে চারজনকে গ্রেফতার করেছে।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...