Saturday, March 14, 2026

ঘরে ফিরলেন! জাতীয় দল থেকে বাদ পড়তেই নাইট শিবিরে যোগ দিলেন নায়ার 

Date:

Share post:

অবশেষে ঘরে ফিরলেন অভিষেক নায়ার। ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের পুরনো ঠিকানা, কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন তিনি। শনিবার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়— ‘ঘরে স্বাগত।’ নতুন নয়, অভিষেকের সঙ্গে নাইটদের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৮ সাল থেকে মেন্টর এবং পরে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর তত্ত্বাবধানে উঠে এসেছেন রিঙ্কু সিং, রমণদীপ সিংয়ের মতো প্রতিভাবান ক্রিকেটাররা।

গৌতম গম্ভীরের সঙ্গে অভিষেকের জুটি গত আইপিএলে কেকেআরকে ফের চ্যাম্পিয়ন করেছিল। এবার গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর অভিষেকও জাতীয় দলের সঙ্গে যুক্ত হন। কিন্তু আট মাস পেরোতেই ফের নাইট শিবিরে ফিরে এলেন ‘ঘরের ছেলে’। সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে শনিবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি।

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে বেশ চাপে কেকেআর। সাত ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছে নাইটরা। প্লে-অফে জায়গা পাকা করতে হলে শেষ সাত ম্যাচে অন্তত পাঁচটি জিততেই হবে। তাই গুজরাট ম্যাচ কেকেআরের কাছে কার্যত ‘ডু অর ডাই’। ব্যাটারদের ধারাবাহিকতার অভাব এবং স্পিন-বান্ধব ইডেনের উইকেটকে কাজে লাগাতে নজর থাকবে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের জুটির দিকে। প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন রশিদ খানের মতো বিধ্বংসী স্পিনার, যার জন্য ভিডিও অ্যানালিসিসে ব্যস্ত রাহানেরা।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, কেকেআরের প্রথম একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরবাজ ও মণীশ পাণ্ডেকে খেলানো হতে পারে গুজরাটের বিরুদ্ধে। পিচ নিয়েও পরিকল্পনা চূড়ান্ত—হায়দরাবাদ ম্যাচের উইকেটই চাইছে কেকেআর। অভিষেকের প্রত্যাবর্তন নতুন উদ্দীপনা জোগাবে কি না, তার উত্তর মিলবে সোমবার ইডেনের ম্যাচেই।

আরও পড়ুন – উজানযাত্রা থেকে ৪০৪৩ : ‘দুই হুজুরের গপ্পো’য় দুই সাহিত্যিকের প্রথম উপন্যাসের সাতকাহন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...