Saturday, June 27, 2026

হাঁসফাঁস করা গরম, শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

কালবৈশাখী আর বৃষ্টির দুর্যোগকে পিছনে ফেলে দক্ষিণবঙ্গ জুড়ে এখন শুধুই তাপপ্রবাহের (Heatwave) দাপট। হাওয়া অফিসের কথা অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দাবদাহ চলবে। চলতি সপ্তাহে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ৫-৬ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী দু তিন দিন হাঁসফাঁস করা গরম সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। অস্বস্তিকর অবস্থা বাঁকুড়া-পুরুলিয়া- ঝাড়গ্রামে। উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

মঙ্গলের সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভূত হতে শুরু করেছে। রোদের তেজ নেই, কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বৈশাখী গরমে নাজেহাল সাধারণ মানুষ। বাঁকুড়ায় ঊর্ধ্বমুখী পারদের জেরে সকাল ১১ টার পর থেকে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় লোকজন বেরোতে চাইছেন না। আগামী বৃহস্পতিবারের মধ্যে মহানগরীর তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই চলতি সপ্তাহের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।।উত্তরে হালকা ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রার বড় হেরফের হবে না।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...