Thursday, May 14, 2026

১ লাখি সোনা! মঙ্গলে দামের নিরিখে সর্বোচ্চ রেকর্ড হলুদ ধাতুর

Date:

Share post:

মঙ্গলের সকালে মাথায় হাত মধ্যবিত্তের। বৈশাখী বিয়ের মরসুম শুরু হতে না হতে সর্বোচ্চ দামের নজির গড়ল সোনা (Gold Price hike)। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইসহ দেশের মেট্রো সিটি গুলোতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১০ হাজার। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম প্রায় এক লক্ষ ছাড়িয়ে গেল! রুপোর দামের গ্রাফও ক্রমশ উর্ধ্বমুখী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আগ্রাসী শুল্কনীতির জেরে বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে আগ্রহ বাড়াতেই চড়চড়িয়ে বাড়ছে হলুদ ধাতুর দাম। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। সোমবার বিকেলে আমেরিকার ব্যবসায়িক বাজার গত পরিসংখ্যানে এক ধাক্কায় ১.৭ শতাংশ বাড়ে সোনার (Gold) দাম। মঙ্গলের সকালে দেখা গেল দিল্লিতে চব্বিশ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১০ হাজার ১৫০ টাকা, মুম্বই-চেন্নাই এবং বেঙ্গালুরুতে ১০ হাজার ১৩৫ টাকা। কলকাতাতেও মহার্ঘ্য সোনা। মহানগরীতে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৯,২৯০ টাকা (জিএসটি ছাড়া)। অর্থাৎ মার্কেট বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করে ১০ গ্রাম সোনার দাম ট্যাক্স সমেত প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গেল।লাখ টাকার সোনার দাম শুনে বিয়ের মরসুম এবং অক্ষয় তৃতীয়ার আগে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...