Saturday, March 14, 2026

বিশ্ব বই দিবসে প্রকাশিত হল দেবযানী বসু কুমারের ‘গাল গল্প’

Date:

Share post:

২৩ এপ্রিল, বিশ্ব বই দিবসে পত্রভারতী থেকে প্রকাশিত হল দেবযানী বসু কুমারের নতুন গল্প সংকলন ‘গাল গল্প’। বইটির মোড়ক উন্মোচন করেন ত্রিধারা সম্মিলনীর সভাপতি অম্লান বোস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিধায়ক দেবাশিস কুমার, জনপ্রিয় অভিনেত্রী ড. দেবলীনা কুমার, প্রকাশক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে, লেখিকা চুমকি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

নতুন প্রকাশিত এই সংকলনে রয়েছে নানা স্বাদের ৪০টি ছোটো গল্প। লেখিকা দেবযানী বসু কুমার জানান, “বড়দের নিয়ে লেখা এই গল্পগুলি আসলে প্রতিদিনের জীবনের কথা বলে। বাইরে থেকে যাঁরা সুখী মনে হয়, তাঁদের জীবনের অভ্যন্তরে থাকা না বলা অনুভূতিগুলিই ধরা পড়েছে লেখায়। গল্পগুলি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে, শুধু নাম পাল্টেছি। এ যেন প্রতিটি সংসারেরই গল্প।”

তিনি আরও বলেন, “পাঠকের সঙ্গে আত্মিক সংযোগ তৈরি করাই আমার উদ্দেশ্য। যে কথা সবাই ভাবে কিন্তু মুখে আনে না, সেই অপ্রকাশ্য অনুভবগুলিই লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি।” প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বিশ্ব বই দিবসে নতুন বই প্রকাশের রীতি বজায় রেখেছেন দেবযানী। এবারে ‘গাল গল্প’-ও তার ব্যতিক্রম নয়। পাঠকদের আগ্রহে অনুষ্ঠানে বইটির বিপুল চাহিদা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন – মামলার নামে ভয় দেখানো! বাম আইনজীবীদের ‘বাজার করায়’ তোপ প্রাথমিক শিক্ষকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...