Wednesday, June 24, 2026

আবার আত্মহত্যার চেষ্টা! রাত বাড়তে বিপাকে মেট্রো যাত্রীরা

Date:

Share post:

গত বেশ কয়েকদিন ধরে সিগনাল বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায়। প্রতিদিন সকালে আপ ও ডাউন লাইনে বিঘ্নিত পরিষেবা। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) শুক্রবার বেশি রাতে। তবে এবার আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ডাউন লাইনে রাত সাড়ে নটার পর থেকে ব্যহত পরিষেবা।

শুক্রবার রাত সাড়ে নটার পরে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (MG Road station) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা (suicide attempt) করেন এক প্রৌঢ়। চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। দ্রুত স্টেশন মাস্টারের কাছ খবর দিয়ে বন্ধ করা হয় লাইনের বিদ্যুৎ সংযোগ।

তবে লাইনের মধ্যে ঢুকে থাকা ব্যক্তিকে উদ্ধার করে বের করে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এর আগে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির সব যাত্রীকে বের করে দেওয়া হয়। অত রাতে অফিস ফিরতি যাত্রীরা মেট্রোর পরিষেবা না পেয়ে চরম বিপাকে পড়েন। ডাউন লাইনে এরপর আংশিক পরিষেবা শুরু হয়। সাড়ে দশটার পরও দুর্ভোগের শিকার মেট্রো যাত্রীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...