Tuesday, February 24, 2026

সোমবার, সপ্তাহের প্রথমদিন: অফিস টাইমেই মেট্রোয় আটকে যাত্রীরা!

Date:

Share post:

মেট্রো হয়রানি নিত্য সঙ্গী শহর কলকাতার মানুষের। অফিসে, স্কুলে, বা জরুরি কাজে যাওয়ার জন্য যাঁরা বরাবর কলকাতা মেট্রোর (Kolkata Metro) উপর ভরসা করে থাকেন, তাঁদের বাধ্যতার সুযোগ নিয়ে চূড়ান্ত গাফিলতিতেই নিত্যদিন চলছে মেট্রো পরিষেবা (metro service)। একদিকে যখন শহরে নিত্য নতুন রুটে মেট্রো চালানোর ঢালাও প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো, তখন সবথেকে গুরুত্বপূর্ণ রুটেই পরিষেবা দিতে ব্যর্থ মেট্রো।

সপ্তাহের প্রথম দিন সোমবার আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত। অফিস টাইমে সকাল ৯টা থেকে পরিষেবা ব্যহত হওয়ায় বহু মেট্রোতে ভিড়ে ঠাসা অবস্থায় আটকে পড়েন যাত্রীরা। কোনও মেট্রো স্টেশন ছেড়ে বেরোতে গিয়ে আটকে যায়। কোনওটি সিগনাল (signal) না পেয়ে দীর্ঘক্ষণ আটকে থাকে। দু’ঘণ্টা কেটে গেলে স্বাভাবিক হয়নি পরিষেবা। দমদম ও নোয়াপাড়ার মধ্যে সিগন্যালে সমস্যার জন্য মেট্রো ঠিকমতো চলছে না, দাবি মেট্রো কর্তৃপক্ষের।

স্টেশনের মাঝখানে লাইন দিয়ে দাঁড়িয়ে মেট্রো। অফিস যাত্রীরা সময় মতো অফিসে পৌঁছতে পারেননি। মেট্রো ছেড়ে বাস ধরে অফিস বা স্কুল পৌঁছানোর ক্ষেত্রেও বিপাক যাত্রীরা। কারণ তাঁরা বন্ধ মেট্রোতে আটকে পড়েন। কর্তৃপক্ষ জানান, কাজ শুরু করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। কিন্তু দুঘণ্টাতেও স্বাভাবিক হয়নি পরিষেবা। স্টেশনেও তিল ধারনের জায়গা নেই। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের (Metro authorities) কোনও বক্তব্য পাওয়া যায়নি।

যাত্রীদের দাবি, এই সমস্যা নতুন নয়। প্রায় এক সপ্তাহ ধরেই প্রতিদিন কোনও না কোনও স্টেশনে সিগনাল (signal) সমস্যায় দাঁড়িয়ে যায় মেট্রো। ব্যস্ত সময়ে সমস্যা কম থাকায় এতদিন এইরকম ভোগান্তি হয়নি। সোমবার সেই সমস্যা চূড়ান্ত আকার নেয়।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...