Monday, April 13, 2026

নারিন, বরুণের হাত ধরেই জয়ের রাস্তায় নাইট রাইডার্স

Date:

Share post:

সেই স্পিনারদের হাত ধরেই অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স(KKR)। নারিন(Sunil Narine), বরুণের(Varun Chakravarthy) দাপুটে বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ১৪ রানে জিতল অজিঙ্ক রাহানের দল। তবে ম্যাচ জিতলেও বেশ কয়েকটা জায়গা নিয়ে কিন্তু নাইটদের অস্বস্তি এখনও রয়েই গিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ফর্ম থেকে হর্ষিত রানার খারাপ বোলিং। জয়ে ফিরলেও এই কয়েকটি জায়গা নাইট(kkr) শিবিরকে অবশ্যই ভাবাবে। এদিন দিল্লির বিরুদ্ধে নাইটদের মাস্ট উইন ম্যাচ ছিল। সেই ম্যাচে ১৪ রানে জিতে প্লে অফের আশা এখনও খানিকটা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রহমনুল্লা গুরবাজ এবং নারিন(Sunil Narine) শুরুটা ভালভাবে করলেও, বড় রান করতে পারেননি তারা। অজিঙ্ক রাহানেও(Ajinkya Rahane) এদিন ফেরেন ২৬ রানে। নাইট রাইডার্সের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান করেন অঙ্গক্রিস রঘুবংশী। ভেঙ্কটেশ আইয়ার আবারও ব্যর্থ। তিনি সাত রানেই সাজঘরে ফেরেন।

রিঙ্কু সিংয়ের ২৫ বলে ৩৬ রানের ইনিংস এবং রাসেলের ৯ বলে ১৭ রানের ঝোরো ইনিংসে ভর করে শেষপর্যন্ত ২০৪ রান করে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ শিবিরে কেএল রাহুলের(KL Rahul) মতো নাম রয়েছে। লড়াইটা যে সহজ হবে না তা বেশ ভালভাবেই জানত নাইট শিবির। অন্তত ডুপ্লেসি যতক্ষণ ছিল, ততক্ষণ তো ম্যাচ দিল্লির হাতেই ছিল। সেখানেই বাজিমাত নারিনের। ৬২ রানে ডুপ্লেসিকে সাজঘরে ফেরান তিনি।

আরেকজন বড় রানের পথে থাকা অক্ষর পটেলও তাঁরই শিকার। নারিন(Sunil Narine) নেন ৩ উইকেট। এরপর এক ওভারে বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) ফেরান আশুতোষ শর্মা এবং মিচেল স্টার্ককে। সেই সময়ই নাইট রাইডার্সের জয়টাও পাকা হয়ে যায়।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...