Saturday, June 20, 2026

সাতসকালে আগুন চিনার পার্কের রেস্তোরাঁয়, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন

Date:

Share post:

বৃহস্পতির সকালে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগলো চিনার পার্কের এক নামী রেস্তোরাঁয় ( Restaurent in Chinar park)। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। আগুন অনেকটা নিয়ন্ত্রণ এলেও এখনও পর্যন্ত পুরোপুরি নেভেনি। আতঙ্কিত স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে চিনার পার্কের বন্ধ রেস্তোরাঁ থেকে গলগল করে ধোঁয়া বেড়েছে দেখে সকলে রীতিমতো চমকে যান। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। আশেপাশের বাড়ি থেকে অনেকেই আতঙ্কে নীচে নেমে আসেন। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেক ধরে চেষ্টা করে সামনের অংশে আগুন নেভাতে সক্ষম হলেও, পিছনের দিকে এখনও আগুন জ্বলছে। শেষ খবর পাওয়া অনুযায়ী রেস্তোরাঁর ছাদে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পকেট ফায়ার কুলিং করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। রেস্তোরাঁটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, তবে হতাহতের কোনও খবর মেলেনি।

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...