Wednesday, May 13, 2026

রেলযাত্রায় পরিবর্তন! ওয়েটিং লিস্টের টিকিটে ওঠা যাবে না সংরক্ষিত কামরায়, বদল বুকিং নিয়মেও

Date:

Share post:

১ মে ২০২৫ থেকে রেলযাত্রীদের জন্য বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ওয়েটিং লিস্টের টিকিটধারীরা আর সংরক্ষিত কামরায় ভ্রমণ করতে পারবেন না। সংরক্ষিত কামরায় চড়লে লাগতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে যাত্রীদের। তবে এই যাত্রীরা জেনারেল বা অসংরক্ষিত কামরায় উঠতে পারবেন।

এই পরিবর্তনের কথা আগেই জানিয়েছিল রেল মন্ত্রক। নিয়মিত যাত্রীদের উদ্দেশে রেলের পরামর্শ, যাত্রার আগে নতুন নিয়মগুলি জেনে তবেই টিকিট বুকিং করুন, না হলে পড়তে হতে পারে সমস্যায়।

শুধু ওয়েটিং লিস্ট নয়, বদল এসেছে টিকিট বুকিংয়ের সময়সীমাতেও। এত দিন যাত্রার ১২০ দিন আগে থেকে রিজ়ার্ভেশন টিকিট কাটা যেত, কিন্তু এখন থেকে তা কমিয়ে আনা হয়েছে ৬০ দিনে। অর্থাৎ যাত্রার ৬০ দিন আগেই কাটতে হবে টিকিট। এতে টিকিট না পাওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী রেল।

তৎকাল টিকিট বুকিংয়ে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন থেকে তৎকাল টিকিট কাটতে গেলে বাধ্যতামূলকভাবে আধার ভেরিফিকেশন করতে হবে। সেই সঙ্গে তৎকাল কনফার্মড টিকিট বাতিল করলেও টাকা ফেরত মিলবে না। এই নিয়মগুলি কার্যকর হওয়ায় রেল পরিষেবা আরও সুশৃঙ্খল হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বাহিনীর মনোবল যেন ভেঙে না যায়: পহেলগাম হামলার বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...