Tuesday, April 7, 2026

মাধ্যমিকে বাড়ল পাশের হার, ছাত্রদের পিছনে ফেলে এগিয়ে বাংলার কন্যাশ্রীরা 

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result 2025) প্রকাশিত হতেই দেখা গেল গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেড়েছে। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছিলেন। এ বছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে বাংলার কন্যাশ্রীরা। চলতি বছরের মাধ্যমিকের ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। ফলাফল ঘোষণা হতেই দেখা গেল ছেলেদের থেকে মেয়েরাই এগিয়ে রয়েছে। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছেন ঈশানী চক্রবর্তী (Ishani Chakraborty), প্রাপ্ত নম্বর ৬৯৩। তিনি বাঁকুড়া কোতুলপুর সরোজ বাসিনী স্কুলের ছাত্রী। মেধা তালিকার প্রথম দশে তাঁর স্থান তৃতীয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ছাত্রীদের পড়াশোনার যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে কন্যাশ্রী প্রকল্প চালু করেন। আজ রাজ্যের প্রতিটি ঘরে মেয়েরা স্কুলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে যায়। স্কুল স্তরে কন্যাশ্রী প্রকল্প প্রত্যেক ছাত্রীকে বিনা আর্থিক বাধায় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছে। মেয়েদের মধ্যে পড়াশোনা করার আগ্রহ বেড়েছে। আর বাংলার মেয়েরা কঠোর পরিশ্রম প্রতিভার জুড়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে দেখা গেল প্রথম দশের মেধা তালিকায় সাত জন ছাত্রী রয়েছেন। যা নিঃসন্দেহে যথেষ্ট গর্বের। মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ঈশানির স্বপ্ন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে গবেষক হওয়ার। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার- শিক্ষকরা। এ বছর পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে ৯৬.৪৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...