Friday, May 1, 2026

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

Date:

Share post:

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে আনলেন বরখাস্ত হওয়া জওয়ান মুনির আহমেদ (Munir Ahmed)। রবিবার রীতিমত সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে ন্যায়বিচার চেয়ে আবেদন করতে চান।

সেনাবাহিনীর পক্ষে দাবি করা হয়েছে পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ে করার আগে তিনি অনুমতি নেননি সিআরপিএফের (CRPF)। এর পাল্টা তথ্য তুলে মুনির দাবি করেন, ৩১ ডিসেম্বর পাকিস্তানি নাগরিককে (Pakistani citizen) বিয়ের আবেদন করে দরখাস্ত করেন তিনি। সেনাবাহিনীর কোন দফতরে তিনি আবেদন করেছিলেন, তাও জানান। পাল্টা বিয়ের দিন, বিয়ের কার্ড ইত্যাদি তাঁর কাছে চাওয়া হয়। সেই বিবরণ দিয়েও তিনি সিআরপিএফ দফতরে বিস্তারিত পেশ করেন। তিনি দাবি করেন যে নির্দিষ্ট পথে তিনি আবেদন করেছিলেন তা দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। যা দিল্লি থেকে প্রত্যুত্তরে বোঝা যায়।

জম্মুর ঘাটোরার বাসিন্দা মুনির জানান, লিখিতভাবে তাঁর কাছে বিয়ে হয়েছে, এমন প্রমাণ চাওয়া হয়। কিন্তু তখনও বিয়ে না হওয়ায় তিনি সেই তথ্য পেশ করতে পারেননি। পরে বাবার অসুস্থতার কারণে মিনালকে ভার্চুয়ালি বিয়ে করে নিতে বাধ্য হন মুনির। সেই ভার্চুয়াল বিয়ের ছবি (marriage photo) ও বিয়ের সংশাপত্রও সিআরপিএফ (CRPF) দফতরে পেশ করেন মুনির। সাংবাদিকদের কাছে সেই সব তথ্য পেশ করে তাঁকে যে কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছে তা কার্যত নাকচ করে দেন তিনি।

মুনির আহমেদ জানান, চাকরি থেকে বরখাস্তের আরও কারণ হিসাবে বলা আছে যে তিনি তার স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে থাকার বিষয়ে কর্তৃপক্ষকে জানাননি। কিন্তু মুনিরের দাবি এই কথা সত্য নয়। তিনি তথ্যসহ দাবি করছেন, তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে তার প্রমাণ আছে। মুনির জানান, ফেব্রুয়ারিতে তাঁর স্ত্রী আসার পর তিনি ছুটিতে ছিলেন। ২৩শে মার্চ পুনরায় ডিউটিতে যোগদান করে কর্তৃপক্ষকে সব জানান। এমনকি অভিযোগ করেন, যখনই অন্য ব্যাটালিয়নে বদলি করা হয়, তখন ১৫ দিন যোগদানের সময় দেওয়া হয়। কিন্তু তিনি তা পাননি। তাঁকে ট্রেনের টিকিটও দেওয়া হয়নি।

তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ায় তিনি এবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে চান যে একজন জওয়ান হিসেবে তাঁর ভুল কোথায়। তিনি ২০২৪ সালে বিয়ে করেনা এবং তার তথ্য ২০২২ সালেই কর্তৃপক্ষকে জানান। তাহলে কেন তাঁকে অভিযুক্ত করে শাস্তির মুখে ফেলা হচ্ছে, প্রশ্ন মুনিরের।

Related articles

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...