Friday, April 17, 2026

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন বাংলার জওয়ান ঝন্টু শেখ। মঙ্গলবার, মুর্শিদাবাদের সুতি-র পরিষেবা প্রদান অনুষ্ঠানে জওয়ানের স্ত্রী শাহেনাজ শেখকে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে হোম গার্ডের চাকরির জয়েনিং লেটার ও ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন মমতা। জওয়ানের স্ত্রী, দুই সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

পাশাপাশি, সুতির (Suti) কাশিমনগরের ওয়াকফ অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তুলে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য।
আরও খবরহিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি (Delhi) যান। এখানে যদি প্রতিবাদ করতে হয় তিনিই করবেন- জানান মমতা (Mamata Banerjee)। মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তিতে যে হিন্দুদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারে জন্য সাহায্য রাখা রয়েছে। তাঁরা চাইলেই যখন ইচ্ছা আর্থিক সহায়তা নিতে পারেন। ২৮০ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চেক। ৪০০ পরিবারের সঙ্গে কথা।

Related articles

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...