Saturday, June 27, 2026

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

Date:

Share post:

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে হুমকি মেল। সেখানে হুমকি দেওয়া হল কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচ চলাকালীনই নাকি ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি আসে সিএবিতে। এরপরই নিরাপত্তা ব্যাবস্থা আরও আঁটোসাটো করা হয়। পুলিশও(Kolkata Police) এদিন অত্যন্ত তত্পর ছিল। যদিও শেষপর্যন্ত তেমন কিছুই হয়নি।

ইডেন গার্ডেন্সে হাই প্রোফাইল ম্যাচ।  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মরসুমে ইডেনে শেষ ম্যাচে নেমেছিলেন ধোনি। সেই ম্যাচের আগেই সিএবের মেলে হুমকি ইমেল করে অজ্ঞাত পরিচয় দুস্কৃতি। যদিও এই ঘটনা একেবারেই হাল্কা ভাবে নেয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কর্তারা। এমন হুমকি মেল পাওয়ার পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সিএবির তরফে। এরপরই ইডেন গার্ডেন্সের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

ভারত পাকিস্তানের মধ্যে চলা অশান্তির এই আবহে একেবারেই ঝুঁকি নিতে চায়নি সিএবি কর্তারা। পুলিশের কাছে এই হুমকি মেল নিয়ে সমস্ত ব্যাপার ভালোভাবে জানানো হয় সিএবির তরফে। এরপরই যা ব্যাবস্থা নেওয়ার নেয় কলকাতা পুলিশ।

ম্যাচের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। স্টেডিয়ামের বাইরেও বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এমনকি কার পার্কিংয়েও প্রতিটা গাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়। যদেও তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...