Monday, May 25, 2026

কালো ধোঁয়া সিস্টিন চ্যাপেলে! প্রথমদফায় সম্পূর্ণ হল না পোপ নির্বাচন 

Date:

Share post:

শেষ পোপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই নতুন পোপ নির্বাচন করা হয় ভ্যাটিকান সিটিতে। অত্যন্ত গোপনীয়তা মেনে নির্বাচন করা হয় পরবর্তী পোপ। তবে প্রথম দফায় রোমান ক্যাথলিক গির্জার প্রধান নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন কার্ডিনালরা। কনক্লেভে ভোটের পর সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে।

বিশ্বের ১৩৩ জন কার্ডিনালের উপস্থিতিতে শুরু হয়েছে এই গোপন কনক্লেভ। ঐতিহ্য অনুযায়ী, একজন প্রার্থীকে অন্তত ৮৯টি ভোট পেতে হবে পোপ নির্বাচিত হতে। তবে প্রথম দিনে সেই সমর্থন পাননি কেউ।

ভ্যাটিকানে এই নির্বাচন প্রক্রিয়া চলে চূড়ান্ত গোপনীয়তার মধ্যে। আলোচনার সময় কার্ডিনালরা চ্যাপেলেই অবস্থান করেন। নির্বাচনের দিন সেন্ট পিটার্স স্কয়ারে ভিড় জমান কয়েক হাজার মানুষ। ৭০০ বছরের পুরনো এই ঐতিহ্য অনুযায়ী, সাদা ধোঁয়া দেখলেই বোঝা যাবে নতুন পোপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আপাতত বৃহস্পতিবার ফের ভোট হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – মুরগির দাম কমাতে বাজারে হাঁসের মাংস বিক্রিতে জোর মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...