Sunday, May 3, 2026

যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা: কলকাতা পুরসভার সব কর্মীর ছুটি বাতিল! জারি নির্দেশিকা 

Date:

Share post:

পেহেলগাম হামলার জেরে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে তৈরি হওয়া যুদ্ধসদৃশ পরিস্থিতিতে কলকাতা পুরসভা জারি করল কড়া নির্দেশিকা। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে সব কর্মীর ছুটি। বাড়ানো হয়েছে নজরদারি, তৈরি রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী ও জরুরি পরিষেবা।

সূত্রের খবর, শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ছুটি মিলবে। পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগকে ২৪ ঘণ্টা সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত রাতের দিকে নজরদারি জোরদার করতে হবে।

টালা ট্যাঙ্ক-সহ সমস্ত জলাধার ও স্থাপত্যে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি জলাধার দিনে ও রাতে সর্বক্ষণ প্রস্তুত রাখতে হবে। ত্রিপল, শুকনো খাবার, চাল-ডালসহ ত্রাণ সামগ্রী মজুত রাখতে বলা হয়েছে।

পুরসভার কন্ট্রোল রুম চালু থাকবে ২৪ ঘণ্টা। উচ্চপদস্থ আধিকারিকদের মোবাইল বন্ধ না করার নির্দেশও দেওয়া হয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। পুরসভার প্রতিটি বিভাগীয় প্রধান ইতিমধ্যেই এই নির্দেশিকা পেয়েছেন বলে সূত্রের দাবি।

আরও পড়ুন – কালো ধোঁয়া সিস্টিন চ্যাপেলে! প্রথমদফায় সম্পূর্ণ হল না পোপ নির্বাচন 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...