Saturday, June 6, 2026

মধ্যস্থতার কথা বলেও পিছু হঠল আমেরিকা, সন্ত্রাসবাদে ‘বিরোধিতা’য় চিন

Date:

Share post:

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স(JD Vance) জানিয়েছেন ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আমেরিকা(USA) সরাসরি কোনও হস্তাক্ষেপ করবে না। এটা আমেরিকার বিষয় নয়। অন্যদিকে চিন(CHINA) জানিয়েছে, জিনপিংয়ের দেশ সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। তবে শান্তি বজায় রাখতে হবে।

ভ্যান্স জানিয়েছেন, “আমরা ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করতে পারি। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত-পাকিস্তানের এই অশান্তি কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের মতো কিছু হবে না।

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, “আমরা গতকাল ভারত ও পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে চিন উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। ভারত এবং পাকিস্তান চিনের প্রতিবেশী। চিন সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার কথা বলছি। রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক আইন মেনে চলার, শান্ত থাকার কথা জানাচ্ছি। বর্তমান উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত।”

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...