Sunday, April 5, 2026

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

Date:

Share post:

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পরে কার্যত তারই প্রমাণ মিলেছে। পাক হামলায় প্রাণ হারাতে হয়েছে জম্মু ও কাশ্মীরের মানুষকেই। ঘরছাড়াও হয়েছেন সব থেকে বেশি ভূস্বর্গের মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে আশ্রয় শিবিরে থাকা বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই সঙ্গে জানালেন পাকিস্তান এখনও ভারতের নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মতো ঘৃণ্য কাজ করে চলেছে। যার সবথেকে বড় সাক্ষ্য বহন করছে পুঞ্চ (Pooonch)।

শুক্রবার জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ওমর আবদুল্লা (Omar Abdullah)। সেখানে পাক হামলায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, জম্মু হাসপাতালে আহতরা সকলেই পুঞ্চের (Poonch) বাসিন্দা। পুঞ্চের অবস্থা অত্যন্ত গুরুতর। উপমুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সেখানে পৌঁছালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। বর্তমানে পুঞ্চ থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ করছে সেনা। সেখানে পাক হামলার আশঙ্কা এখনও রয়ে গিয়েছে।

এদিন তিনি সাম্বায় (Samba) আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন ঘর ছাড়া বাসিন্দাদের সঙ্গে। কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক জেলা থেকেই বাসিন্দাদের তুলে এনে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এদিন সাম্বার আশ্রয় শিবিরে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় ওমর আবদুল্লাকে। আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত খাবার থেকে চিকিৎসার সুবিধা রাখা হয়েছে বলে জানান তিনি।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...