Saturday, April 4, 2026

কর্নেল সোফিয়া কুরেশির যমজ বোনকে চেনেন? জানুন বিস্তারিত…

Date:

Share post:

যখন গোটা দেশ কর্নেল সোফিয়া কুরেশির সাংবাদিক সম্মেলন দেখে দেশপ্রেমে ভাসছে, তখন আরেক প্রান্তে আনন্দে কাঁদছেন তাঁর যমজ বোন ডঃ সায়না সুনসারা। গুজরাতের ভদোদরার এই দুই যমজ বোন, ভিন্ন পথে হেঁটেও দেশের সেবায় অনন্য নজির গড়েছেন। কর্নেল সোফিয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ‘অপারেশন সিঁদুর’-এর মুখ হয়ে যখন সাংবাদিক সম্মেলনে যোগ দিচ্ছেন, তখনই খবরটি পেয়ে টেলিভিশনের পর্দায় চোখ আটকে যায় সায়নার।

সায়না বলেন, “আমাদের সময় মেয়েরা সেনাবাহিনীতে খুব একটা যোগ দিত না। তখন থেকেই আমরা দুজনেই চাইতাম সেনার সঙ্গে যুক্ত হতে। সোফিয়া সেই স্বপ্নপূরণ করেছে সেনাবাহিনীর উর্দি পরে। আর আমি গবেষণা, পরিবেশ রক্ষা, ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে দেশের পাশে দাঁড়ানোর পথ বেছে নিয়েছি।”

ডঃ সায়না সুনসারার পরিচয় বহুমাত্রিক—তিনি একজন অর্থনীতিবিদ, প্রাক্তন সেনা ক্যাডেট, রাইফেল শ্যুটার, ফ্যাশন ডিজাইনার, মা, পরিবেশকর্মী এবং বিউটি কুইন। ২০১৭ সালে তিনি জিতেছিলেন ‘মিস গুজরাত’, ‘মিস ইন্ডিয়া আর্থ’-এর মুকুট এবং ২০১৮ সালে ‘মিস ইউনাইটেড নেশনস’ খেতাব। রাষ্ট্রপতির তরফ থেকে রাইফেল শ্যুটিংয়ে পেয়েছেন স্বর্ণপদক। ফ্যাশন জগতে অবদানের জন্য ২০১৮ সালে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

পরিবেশ রক্ষার কাজেও অনন্য নজির স্থাপন করেছেন সায়না। গুজরাতে তিনি ১ লক্ষ গাছ রোপণের মাধ্যমে পরিচিত হয়েছেন ‘ভদোদরার বিস্ময় নারী’ নামে।

সায়না জানান, “সোফিয়া যে ‘অপারেশন সিঁদুর’-এ সাংবাদিক সম্মেলনে থাকবেন, তা আমরা কেউই জানতাম না। এক আত্মীয় ফোন করে জানান, টিভি খুলে দেখ। টিভি খুলে বোনকে দেখে গর্বে ও আবেগে চোখ ভিজে যায়।”

দেশের দুই ভিন্ন রূপে সেবা করছেন যমজ দুই বোন—একজন অলিভ গ্রিন উর্দিতে সীমান্ত রক্ষায়, আরেকজন প্রকৃতি রক্ষা ও সমাজ উন্নয়নে। তাঁদের এই অনন্য যুগল কাহিনি গোটা দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন – সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকেপ্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্র

_

 

_

 

_

 

_

 

_

 

__

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...