Wednesday, June 24, 2026

সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

Date:

Share post:

ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (Ceasefire between India Pakistan) আবহে রবিবাসরীয় সকালে থমথমে ভূস্বর্গ। শনিবার রাতে সীমান্তের ওপার থেকে আসা ড্রোন হামলা ভারত প্রতিহত করার পর থেকে এদিন সকাল পর্যন্ত আর কোনও গোলাবর্ষণের খবর মেলেনি। মধ্যরাত থেকে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা শান্ত রয়েছে। বিদ্যুৎ পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে। তবে আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে, সতর্ক রয়েছে ভারতীয় সেনা (Indian Army)।

শনিবার বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে। যদিও রাতেই শ্রীনগর, রাজৌরী, আখনুর, পুঞ্চসহ মোট ১১টি জায়গায় পাকিস্তানের তরফ থেকে জন হামলা করা হয়। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri) সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বলেন পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। হামলা নিয়ে তদন্ত করছে ভারতীয় সেনা। পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছে। ভারত জবাব দিচ্ছে। এরপর মধ্যরাত থেকে রবিবারের সকাল পর্যন্ত মোটের ওপর স্বাভাবিক রয়েছে জম্মু-কাশ্মীর। এদিন বেশ স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে পুঞ্চ, পাঠানকোট, জম্মু সিটি, আখনুর, রাজৌরি, ফিরোজপুরের মতো শহরগুলিকে। পঞ্জবের অমৃতসরে এখনও রেড অ্যালার্ট (Red Alert) জারি রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী সব রাজ্যের সতর্কতা জারি রয়েছে

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...