Monday, April 27, 2026

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

Date:

Share post:

ভারত- পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে এবার মাওবাদী দমনে বড় সাফল্য দেশে। সোমবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন ৩১ মাওবাদীকে খতম (31 maoists killed) করল নিরাপত্তাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকল্প’ (Operation Sankalp)। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ৩১ জন মাওবাদীর মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই সনাক্ত করা সম্ভব হয়েছে।

কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। গত ২১ এপ্রিল থেকে এখানে অভিযান শুরু হয়। প্রায় তিনহাজার আধাসেনা নামানো হয়েছে বলে খবর মিলেছে। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে ৩৫টি অভিযান চালানো হয়েছে। ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড (DRG), বাস্তার ফাইটারস, এসটিএফ, সিআরপিএফ (CRPF),কোবরা ইউনিট এতে অংশ নিয়েছেন। সোমবার একত্রিশ জন মাওবাদীর দেহ উদ্ধারের কথা জানালেও এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। সূত্রের খবর, বুধবার সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত আপডেট প্রকাশ্যে আনবেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব (Jitendra Yadav)। এখনও পর্যন্ত ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০ টিরও বেশি আইইডি এবং প্রায় ৪০টি অস্ত্র এবং প্রায় ২ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...