Friday, June 26, 2026

অফিস টাইমে সিগনাল বিভ্রাটে বন্ধ মেট্রো, সমস্যায় যাত্রীরা

Date:

Share post:

ফের নিত্যযাত্রীদের সমস্যায় ফেলে দুঃখিত বলে দায় সারল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটের জেরে ব্যাপক সমস্যায় যাত্রীরা। নোয়াপাড়ায় সিগনাল (signal) বিভ্রাটের জেরে প্রায় ১ ঘণ্টা বন্ধ হয়ে যায় মেট্রো (metro rail) চলাচল।

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নোয়াপাড়া স্টেশনে সিগনাল বিভ্রাট (signal problem) হয়। যার জেরে দক্ষিণেশ্বর থেকে দমদম মেট্রো (metro railway) চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘক্ষণ আপ লাইনে মেট্রো চলাচল প্রায় এক ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন যাত্রীরা। পরে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলাচল শুরু হয়। প্রায় এক ঘণ্টা পরে সিগনাল মেরামত করে চালু হয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল।

সম্প্রতি এক মাসের মধ্যে বেশ কয়েকদিন প্রথম মেট্রো চালু হওয়ার পর থেকে সিগনাল সমস্যার জন্য মেট্রো বিভ্রাটে পড়েছেন যাত্রীরা। স্টেশন থেকে হাতে ধরা সিগনাল দেখেও মেট্রো চলেছে, এমন ঘটনাও বিরল নয়। তা সত্ত্বেও যাত্রী পরিষেবার কথা ভেবে মেট্রো কর্তৃপক্ষ যে কোনও ব্যবস্থা নিচ্ছে না, তা স্পষ্ট নিত্য যাত্রীদের কাছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...